বনানীতে দুই তরুণীকে ধর্ষণের আলামত মেলেনি
বৈশাখী নিউজ ডেস্ক: বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা অ্যামির কাছে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন হস্তান্তরের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সোহেল মাহমুদ বলেন, ঘটনার অনেক পরে তাদের কাছে আলামত আসায় পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি।
গত ২৮ মার্চ রাতে বনানীর ওই হোটেলে নিয়ে গিয়ে দুই তরুণীকে ধর্ষণ করার অভিযোগে ৫ মে বনানী থানায় মামলা হয়। মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে আসামি করা হয়। তারা সবাই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed