কর বাড়লো ১ লাখ টাকার ঊর্ধ্বে ব্যাংক একাউন্টে
বৈশাখী নিউজ ডেস্ক : এখন থেকে এক লাখ টাকার ঊর্ধ্বে ব্যাংক একাউন্টের জন্য আবগারি শুল্কের পরিমাণ প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে ২০ হাজার টাকা পর্যন্ত একাউন্টে আবগারি শুল্ক আরোপ করা হয়না। ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১ লাখ টাকার একাউন্ট পর্যন্ত আবগারি শুল্ক আরোপ না করার প্রস্তাব করা হয়েছে।
তবে ১ লাখ টাকার ঊর্ধ্বে ১০ লাখ টাকায় বর্তমানে ৫০০ টাকা আবগারি শুল্ক রয়েছে। এ শুল্কহার বাড়িয়ে ৮০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ১০ লাখ টাকার ঊর্ধ্ব থেকে ১ কোটি টাকা পর্যন্ত ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ২ হাজার ৫০০ টাকা, ১ কোটি টাকার ঊর্ধ্ব থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৭ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার ঊর্ধ্বে বিদ্যমান ১৫ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বাজেটে।
শুল্ক বাড়ানোর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এট অল লেভেলস’ নীতি ও দেশের ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতির উন্নতির ফলে ব্যাংকিং খাতে লেনদেনের আকার ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এ বিবেচনায় রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট, ১৯৯৪ এ সংশোধনীর মাধ্যমে শুল্ক বৃদ্ধির এ প্রস্তাব করা হয়।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed