নাসিরনগরে বজ্রপাতে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অারো দুইজন অাহত হয়েছেন।
নিহতরা হলেন, বালিখোলা গ্রামের মন্তু মিয়া (৫২), শহিদ মিয়া (৩২) ও জিনু মিয়া (৩০)।
অাহতরা হলেন, সিরাজ (৪৫) ও রেশম (৩০)। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
অাজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভলাকূট ইউনিয়নের বালিখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বালিখোলা গ্রামের কয়েকজন স্থানীয় হাওরে মাছ ধরতে যান। এ সময় প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হলে তারা হাওরের পার্শ্ববর্তী একটি ঘরে আশ্রয় নেন। তখন ওই ঘরটির পাশে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। অারো দুইজন অাহত হয়েছেন।
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed