প্রধানমন্ত্রীকে সিলেট জেলা আ.লীগের অভিনন্দন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ।
বুধবার এক বিবৃতিতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিবৃতিতে এডভোকেট লুৎফুর রহমান বলেন, ‘সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সে দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটবাসীকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় উপহার দিচ্ছেন। সিলেটবাসীর দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এদিকে, বিবৃতিতে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমি সিলেট-২ আসনের সাংসদ থাকাকালে জাতীয় সংসদে বেশ কয়েকবার সিলেটে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অন্যান্যদের হাত ধরে সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed