ঝিনাইদহে জিয়ার শাহাদৎ বার্ষিকী পালিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি: বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে মঙ্গলবার ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা বিএনপি বিস্তারিত কর্মসুচি পালন করে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তেলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচি উদ্বোধন করা হয়। জেলা বিএনপির উদ্যোগে সন্ধ্যায় কুটুম কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে হরিণাকুন্ডু শহরে একশ দুস্থ মানুষকে ১০ কেজি করে চাল ও এক কেজি করে ডাল বিতরণ করেন হরিণাকুন্ডু উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা এড এম এ মজিদ।
এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে থানাপাড়া কার্যালয়ে এক আলোচনা সভা হামিদুল ইসামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুবার রহমান, আবুল কালাম আজাদ, গোলাম রব্বানী, যুবদল নেতা শহিদুল ইসলাম ও মাহবুব মিলন প্রমুখ।
এছাড়াও জেলার কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকুপায়ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed