ইফতার নিয়ে মারামারিতে পুলিশ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাট পুলিশ ফাঁড়িতে ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুইজনের সংঘর্ষে আবু হেলাল (৫৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আর এ ঘটনায় কনস্টেবল নাইমুলকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, দুজনের মধ্য ইফতার নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে নাইমুল হেলালকে ধাক্কা দিলে হেলাল সজোরে দেওয়ালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে মহাদেবপুর থানায় নিয়ে আসা হয়েছে।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed