Main Menu

ফেঞ্চুগঞ্জে দেড়টন পোনামাছ অবমুক্ত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দেড় টন দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার দুপুরে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর শাখা জুড়িনদী ও হাকালুৃকি হওরের ফেঞ্চুগঞ্জের জিরো পয়েন্ট এলাকায় দেড়টন মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তরের পরিচালক ডক্টর এ কেএম আমিনূল হক, জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা,উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, প্রাণী সম্পদ কর্মকর্তা রমাপদ দে, এনজিও কর্মী হেলাল উদ্দিন।

Share





Related News

Comments are Closed