Main Menu

মিশু হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দীন মিশু (২০) হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ-১–এর বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- হুমায়ুন কবির, আবুল কালাম, তরিকুল ইসলাম, ইসহাক এবং কালাম।

যাবজ্জীবন সাজার আদেশ হয়েছে হাশেম, রাজা ও বাদশার। তাদের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করেছেন বিচারক।

এছাড়া অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আদালত এ মামলার তিন আসামিকে খালাস দিয়েছে বলে এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি জাহাঙ্গীর হোসেন দুলাল জানান।

মামলার বিবরণে জানা যায়, রাজধানীর কাফরুলে ১১ বছর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব নূর উদ্দিনের ছেলে মহিউদ্দিন মিশুকে অপহরণ করে পরিবারের কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণের টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত মিশুর বাবা নূর উদ্দীন বাদী হয়ে ২০০৬ সালের ১৩ জুলাই হত্যা মামলা করেন। পুলিশের তদন্তে এ হত্যাকাণ্ডের পুরো রহস্য বেরিয়ে আসে। পুলিশ ২০০৭ সালের ৪ এপ্রিল গোয়েন্দা পুলিশের পরিদর্শক মঞ্জিল হোসেন আদালতে অভিযোগপত্র দেন।

Share





Related News

Comments are Closed