মৌলভীবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মামলা
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে।
ওই স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রী মামলাটি দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি জালাল উদ্দিন।
ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার টিফিন বিরতির সময় ওই প্রধান শিক্ষক ছাত্রীদের কমন রুমে গিয়ে ওই ছাত্রীকে বিরতির পর শ্রেণিকক্ষে না গিয়ে সেখানে একা থাকতে বলেন। ছাত্রীটি তার কথা না শুনে শ্রেণিকক্ষে চলে যায়। পরে ওই শিক্ষক এক ছাত্রকে দিয়ে মেয়েটিকে তার কক্ষে ডেকে আনেন। প্রথমে তিনি কথা না শোনার জন্য ওই ছাত্রীকে শাসন করেন। পরে তিনি ওই ছাত্রীকে স্নেহ করার কথা বলে জড়িয়ে ধরেন। ছুটির পর বাড়ি ফিরে ওই ছাত্রী কান্নাকাটি করে তার পরিবারকে বিষয়টি জানায়।
তার পরিবারের সদস্যরা রাতেই বিষয়টি ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য ও চেয়ারম্যানকে জানান।
তাদের পরামর্শে বুধবার সন্ধ্যায় ওই ছাত্রী থানায় অভিযোগ দেয় এবং ২৫ মে বৃহস্পতিবার মামলা করে।
ওই ছাত্রী জানায়, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ও ওই শিক্ষক তাকে একবার কুপ্রস্তাব দিয়েছিলেন। তখন সে তাকে বাবার মতো দেখার কথা বললে, তিনি আর কিছু বলেননি।
তবে এ অভিযোগ অস্বীকার করে ওই প্রধান শিক্ষক বলেন, ‘পাশের একটি বিদ্যালয় আমার প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এ কারণে আমার বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি সাজানো।’
এদিকে, জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ আলী বলেন,‘এই স্কুলে যৌন হয়রানির ঘটনা নতুন নয়। আগেও ঘটেছে। স্কুলের অধিকাংশ শিক্ষার্থী ছাত্রী। এভাবে চলতে থাকলে স্কুলটি বন্ধ হয়ে যাবে।’
জুড়ী থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ওই ছাত্রীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই প্রধান শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।’
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed