Main Menu

সুপ্রিম কোর্টের ভেতরেই ফের বসল সেই ভাস্কর্য

বৈশাখী নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেয়া ভাস্কর্যটি ফের সুপ্রিম কোর্টের ভেতরেই বসানো হয়েছে। জানা গেছে অ্যানেক্স ভবনের সামনে তা পুনঃস্থাপন করা হয়েছে।

শনিবার (২৭ মে) রাত দশটা থেকে ভাস্কর্য বসানোর কাজ শুরু হয়। ভাস্কর মৃণাল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

শুরুতে সংবাদ সংগ্রহের জন্য অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের যেতে দেয়া হয়নি। পরে অবশ্য সাংবাদিকরা সেখানে যাওয়ার অনুমতি পান।

বিভিন্ন সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আনা হয়। বেশ কয়েকজন শ্রমিক ভাস্কর্যটি স্থাপনের কাজ করেন।

গত বছরের শেষ দিকে এ ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি অপসারণের দাবিতে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি পাঠান। বিবৃতিতে ভাস্কর্যটিকে মূর্তি হিসেবে উল্লেখ করেন তিনি। এরপর থেকে ভাস্কর্যটি সরানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সংগঠনটি।

হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের অব্যাহত দাবির মুখে গত বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্যটি সরানো হয়।

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শনিবার রাত থেকে দিনভর ছাত্র-জনতা বিক্ষোভ প্রদর্শণ করে। দিনের বেলা পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।

Share





Related News

Comments are Closed