সোনাই নদীর ওপর ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের ছনবাড়ী নোয়াকোটে সোনাই নদীর ওপর সেতু নিমার্ণ না হওয়ায় কাঠ ও বাঁশের তৈরী অস্থায়ী সাঁকোর ওপর ভরসা করেই সিলেট-সুনামগঞ্জ সীমান্ত সড়কে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজারো লোকজনকে।
সাধারন যাত্রী থেকে শুরু করে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, ট্রাক্টর পারাপার করতে সরকারি ইজারাবিহিন এ ঘাটের টোল আদায়কারীদের হাতে গুজে দিতে হচ্ছে ১০ টাকা থেকে ২০০’শ টাকা পর্য্যন্ত।
সোনাই নদীর ওপর শুধু মাত্র ছনবাড়ী নামে একটি খেয়াঘাটই নয়। সোনাই নদীর ছনবাড়ি খেয়াঘাটের ১ কি.মি দক্ষিণে স্কুলের নাম ভাঙিয়ে ব্যক্তি কেন্দ্রীক বেপরোয়া টোল আদায়ের কর্মযজ্ঞ চলছে গত ২৫ বছর ধরে ‘শাহ আরফিন, নামের আরো এক খেয়াঘাটে।
ভোক্তভোগী সাধারন লোকজনের অভিযোগ সুনামগঞ্জ জেলা পরিষদ, জেলা প্রশাসক, ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও ছাতকের ইসলামপটুর ইউনিয়ন পরিষদের উদাসীনতার মুখে এ দুটি খেয়াঘাট সরকারি প্রক্রিয়ায় ইজারা ও নির্ধারিত হারে টোল আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করায় খেয়া রাপারাপারের নামে গণ হয়রানীর পাশাপাশী গত ২৫ বছরে সরকার বেশ কয়েক কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছেন।
চলতি বছর এ দুটি খেয়াঘাট অবৈধভাবে মাদ্রাসা ও স্কুলের নামে ব্যক্তি প্রভাবে ইজারা দিয়ে হাতিয়ে নেয়া হয়েছে ৭ থেকে ৮ লাখ টাকা।
এদিকে সুনামগঞ্জের সোনাই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে শনিবার ছববাড়ী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া কয়েকশত শিক্ষার্থী কাঁঠ ও বাঁশের তৈরী ঝুঁকিপূর্ণ সাঁকোর ওপর মানববন্ধন কর্মসুচী পালন করেছে।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed