সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটিতে স্থান পেলেন যারা-
সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় মহসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জ জেলা বিএনপি’র ৫১ সদস্য বিশিস্ট কমিটির অনুমোদন দিয়েছেন। সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে সভাপতি জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলকে সাধারন সম্পাদক মনোনিত করে শুক্রবার এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, ওয়াকিফুর রহমান গিলমান, আবদুল লতিফ জেপি, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান, তাহিরপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক, অ্যাডভোকেট. মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাডভোকেট. শেরেনুর আলী, আকবর আলী, দক্ষিণ সুনামগঞ্জের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, আসিকুর রহমান আসিক, সেলিম উদ্দিন, নাদের আহমদ, রেজাউল হক, আবুল মুনসুর শওকত, ব্যারিস্টার আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রথম যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম সাজু, সৈয়দ তিতুমির, শামছুল হক নমু, ফারুক আহমদ, আনছার উদ্দিন, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক নূর হোসেন, কাজী নাসিম উদ্দিন লালা, এটিএম হেলাল, সোয়েব আহমদ, মাসুক আহমদ, শাবির সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশীদ শান্ত, মোনাজ্জির হোসেন সুজন, সাবেক পের কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান ও নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ সাইফুল হাসান জুনেদ,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, প্রচার সম্পাদক মহিন খান ময়না।
নির্বাহী সদস্য সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সৈয়দ মুনসেফ আলী, আ.স.ম খালেদ, মো. শাজাহান মাস্টার, ব্যারিস্টার আবিদুল হক, আফসার উদ্দিন, নুরুল হক আফিন্দি, ব্যারিস্টার মাহদিন চৌধুরী, আব্দুল মুকিত ও মো. কবির আহমদ।
বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এই ৫১ সদস্যের কমিটি অনুমোদন দিয়ে ৩০ দিনের মধ্যে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন দেবার কথা উল্ল্যেখ করেছেন।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শুক্রবার ও শনিবার জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।’
এদিকে জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য নজির হোসেন ওয়ান-ইলেভেনের সময় সংস্কারপন্থি হিসাবে ভুমিকা রাখায় দীর্ঘদিন তিনি নিধিরাম সদর্দার ছিলেন। ২০০৮’এর নির্বাচনে দলের প্রার্থী হয়ে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ত) আসনে লড়ে পরাজিত হন ডা. রফিক চৌধুরী। এই নির্বাচনে সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-১ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অনেক কম ভোট পেয়ে পরাজিত হন নজির হোসেন। এসময় দল থেকে তাকে বহিস্কার করা হয়। এরপর অনেকদিন নিস্ক্রিয় ছিলেন এক সময়ের কমিউনিষ্ট পার্টির সিপিবি নেতা নজির হোসেন। দীর্ঘদিন পরবিগত উপজেলা পরিষদ ও ইউপি নির্বাচনে দলের হয়ে নেপথ্যে কাজ করে কেন্দ্রের দৃষ্টি কাড়েন তিনি। এরপর থেকে দলের অন্যান্য সংস্কারপন্থিদের মতোই নজির হোসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখেন। স¤প্রতি দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে নিজের ভুল স্বীকার করে দলে ফিরেন তিনি। শুক্রবার জেলা বিএনপি’র নতুন কমিটিতে নির্বাহী সদস্য পদে নজির হোসেন ফের বিএনপিতে পুর্ন:বাসিত হলেন। এদিকে নজির হোসেন পুনর্:বাসিত হলেও কমিটি থেকে বাদ পড়লেন তার আরেক প্রতিদ্ধন্ধি জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডা. রফিক চৌধুরী ।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed