কলমী শাক খেয়ে জৈন্তাপুরে একই পরিবারের ৪ জন অসুস্থ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার ছোটারী সেনগ্রামে কলমী শাক খেয়ে একই পরিবারের ৪জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে কলমী শাক খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটারী সেনগ্রামে আব্দুল হান্নান লালাই মিয়ার পরিবারের সদস্যরা স্থানীয় বিল থেকে কলমী শাক সংগ্রহ করে দুপুরে রান্না করেন। দুপুরের খাবার খাওয়ার পর দিলারা বেগম, মার্জিয়া বেগম, সুরতুন নেছা, মাহদিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর তাদেরকে প্রথমে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ এ সময় তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷
এ ব্যাপারে সিলেট ওসমানী হাসপাতেলের মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে তারা আশংকামমুক্ত। তবে কি কারনে তারা অসুস্থ হয়েছেন তা পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর বলা যাবে বলে জানান তিনি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed