গাইবান্ধায় দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আবু বাশার জানান, রাত ২টার দিকে ঢাকাগামী গরুবোঝাই ট্রাক ও রংপুরগামী সিমেন্টবোঝাই দুই ট্রাক ফাঁসিতলায় পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গরুবোঝাই ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়।
সংঘর্ষে আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed