সৌদি আরবে রোজা শুরু শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক : সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ার কারণে শনিবার (২৭ মে) থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে।
গালফ নিউজ ও আরব নিউজের খবরে এ কথা বলা হয়েছে।
সংবাদে বলা হয়েছে, বৃহস্পতিবার সৌদি আরবের কোথায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আর এ কারণে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে শনিবার থেকে।
হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে সারা বিশ্বের মুসলমানরা। মাসজুড়ে রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়।
এ দিকে পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণ এবং রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনাসহ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed