Main Menu

গ্রীক মুর্তি অপসারণের দাবিতে সিলেটে মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাদ আছর নগরীর কোর্ট পয়েন্টস্থ কালেক্টর মসজিদের সামন থেকে সুপ্রিম কোর্ট এর সামন থেকে গ্রীক দেবীর মুর্তি অপসারন ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিলেট মহানগর সভাপতি মুফতি ফখরুদ্দিন খান।
সমাবেশে বক্তারা সরকারের কাছে রমজানের পুর্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রীক দেবীর মুর্তি অপসারণের জোর দাবী জানান এবং রমজানে দ্রব্য মুল্যেও ঊর্ধগতী কমানোর দাবী জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুহাম্মদ নজির আহমদ, সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন, যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা নজির আহমদ, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, জেলা সহ সভাপতি মুহাম্মদ ইমরান আহমদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের মিসবাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed