Main Menu

জৈন্তাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক ১

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে এক স্কুল ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। গত ২৩ মে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দিলীপ কুমার দেব (৫০) নামে এক গ্যাস ফিল্ড কর্মচারীকে আটক করা হয়েছে। আটক দিলীপ কুমার চট্টগ্রাম জেলার সাতকানিয়া গ্রামের মৃত দেবেন্দ্র কুমার দেব এর ছেলে। নির্যাতনের শিকার স্কুল ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশবিক নির্যাতনের শিকার শিশুটি চিকনাগুল এলাকার হযরত শাহজালার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে শাহজালাল গ্যাস ফিল্ড এলাকার আবাসিক ভবনে নিকটাত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করছিল।
গত মঙ্গলবার সন্ধ্যায় গ্যাস ফিল্ডের রক্ষণা বেক্ষণ শাখার কর্মচারী দিলীপ কুমার দেব স্কুল ছাত্রীটিকে ডেকে নেয় ও পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনা প্রকাশ করলে শিশুটিকে নির্যাতনের হুমকী দেয় এ নির্যাতনকারী। রাতে শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে স্বজনদের সন্দেহ হয়। স্বজনরা শিশুটির কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। পরে রাতেই শিশুর স্বজনরা পাশবিক নির্যাতনকারীকে আটক করেন।
পরে পুলিশকে খবর দিলে বুধবার জৈন্তাপুর থানা পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে জৈন্তাপুর থানায় বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ শফিউল কবির জানান, পাশবিক নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত দিলীপ কুমার দেবকে আটকের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা কর্মচারী দুঃখ প্রকাশ করে ন্যাক্কার জনক এ ঘটনার সুষ্ট বিচার দাবী করেন।
গ্যাস ফিল্ডের জিএম সার্ভিসেস নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ধৃত আসামীকে থানায় হস্থান্তর করা হয়েছে। অন্য প্রশ্নের জবাবে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed