Main Menu

সাতক্ষীরা সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া উপজেলার চারাবাড়ি সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৫০ ভরি ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চারাবাড়ি সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছে সোনাই নদী সংলগ্ন এলাকা থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক চোরাকারবারীর নাম উজ্বল হোসেন (২৫)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, কলারোয়া উপজেলা চারাবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির হাবিলদার কবিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দলের সদস্যা সেখানে অভিযান চালায়। এ সময় চারাবাড়ি সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছে সোনাইনদী সংলগ্ন এলাকা থেকে উজ্বল হোসেনকে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশী করে ৫০ ভরি ওজনের ৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।  সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Share





Related News

Comments are Closed