মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৮ কেজি গাঁজাসহ সুজন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলার রতনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সুজন রতনপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাজেদুল ইসলাম পলাশ জানান, দুপুরে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি পরিদর্শক (এস আই) কামরুল হাসানের নেতৃত্বে সুজনকে গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
« বাহুবলে লরির চাপায় যুবক নিহত (Previous News)
(Next News) শমশেরনগরে ইয়াবাসহ মাদক পাচার বৃদ্ধি পেয়েছে »
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed