Main Menu

সিলেটে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় তাজ উদ্দিন হত্যা মামলায় তার ছোট ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: আকবর হোসেন মৃধা এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত শরীফ উদ্দিন (২৫) মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের হাজীপুর মাঝেরগাঁও গ্রামের মো: মনির উদ্দিনের পুত্র। রায় ঘোষনার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১০ আগষ্ট তাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে শরীফ উদ্দিন বটি দা দিয়ে তাদের বাড়ির উঠানে তাজ উদ্দিনের গলায় এলোপাতাড়ি কুপাতে থাকে। এ সময় তাজ উদ্দিন গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বড় ভাই সাহাব উদ্দিন বাদি হয়ে একমাত্র শরীফ উদ্দিনকে আসামী করে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ১১ (১০-৮-১৩)।
দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ২২ অক্টোবর মোগলাবাজার থানার এসআই বিকাশ চন্দ্র সরকার একমাত্র শরীফ উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং একই বছরের ১ ডিসেম্বর থেকে আদালত এ মামলার বিচার কায্য শুরু করেন।
দীর্ঘ শুনানী ও ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী শরীফ উদ্দিকে ৩০৪ (ক্রমিক -১ অর্থ্যৎ পার্ট ওয়ান) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে পিপি এডভোকেট মো: মফুর আলী ও আসামীপক্ষে এডভোকেট মহসিন আহমদ মামলাটি পরিচালনা করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code