সিলেটে সিএনজি অটোরিকশা উল্টে শিশুসহ নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় একটি দ্রæতগামী সিএনজি অটোরিকশা উল্টে দুইজন নিহত ও অন্তত ৪জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হল- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের মো. আনোয়ারুল হকের ছেলে সিএনজি চালক মারজান(১৯), দক্ষিণ সুরমা উপজেলার মিনিখলা গ্রামের সুফিয়ানের ছেলে আদিল (৩)।
আহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার মিনিখলা গ্রামের সুফিয়ান মিয়ার স্ত্রী জুহেনা বেগম(২৮), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নারিকেল তলা গ্রামের মৃত আনোয়ার মিয়ার স্ত্রী হাফছা বেগম(৫০), একই উপজেলার গৌরি গাও গ্রামের লাল মিয়ার ছেলে রুম¥ন আহমদ(২৫)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটিকে থামতে সিগন্যাল দেয় ট্রাফিক পুলিশ। কিন্ত চালক না থেমে দ্রæত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed