সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে শবদুল খাঁ ওরফে খোকন খাঁ (৫৫) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। নিহত খোকন খাঁ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আইজউদ্দিন খাঁর ছেলে।
সোমবার ভোর সাড়ে ৫টায় সুন্দরবনের তালপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমান জানান, তিন দিন আগে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে খোকন খাঁ, আব্দুর রাজ্জাক, আলমগীরসহ কয়েকজন মৌয়াল তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে যান। সোমবার ভোরে হঠাৎ একটি বাঘ তাদের নৌকায় আক্রমন করে খোকন খাঁকে তুলে নিয়ে যায়। পরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে তার সহকর্মীরা।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed