Main Menu

মাধবপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছনি চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : মাধবপুর উপজেলায় আলসুমা আক্তার (১৭) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলসুমা জগদীশপুর চা বাগানের জহির মিয়ার মেয়ে এবং জগদীশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
তেলিয়াপাড়া পুলিল ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম দস্তাগীর জানান, সকালে আলসুমার ঘরে তার মরদেহ ঝুলতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারন কারণ বলা যাচ্ছে না।

Share





Related News

Comments are Closed