Main Menu

লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় সড়ক দূর্ঘটনায় আওয়ামীলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার মশাদিয়া-ধর্মপুর সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত আশ্রাব আলী মশাদিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও মশাদিয়া গ্রামের জহর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আশ্রাব আলী জমিতে কীটনাশক ঔষধ স্প্রে শেষ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার ভাদিকারা গ্রামের সাব্বির নামে এক যুবক তাকে মোটর সাইকেল দিয়ে চাপা দেয়। এতে আশ্রাব আলী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা সাব্বিরকে আটক করলে লাখাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed