Main Menu

৭ দফা দাবিতে কুড়িগ্রামে পরিবহন ধর্মঘট

Manual7 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি: রংপুর বিভাগের ৮ জেলায় সাত দফা দাবিতে ট্রাক, ট্যাংক-লড়ি ও কাভার্ডভ্যান পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে কুড়িগ্রামে পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে।
রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী।
সড়ক পরিবহন আইন ২০১৭ সংশোধনসহ ৭ দফা দাবী আদায়ে ট্রাক, ট্যাংক লড়ি, কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট পালন করছে।
ড্রাইভিং লাইসেন্স চেকিং এর নামে সড়ক মহাসড়কে হয়রানি বন্ধ, গাড়ির বাম্পার সাইড এঙ্গেল ও হুক খোলার সরকারী আদেশ প্রত্যাহার, সড়ক মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা অনতিবিলম্বে বাস্তবায়নের দাবীতে এ কর্মসূচি পালিত হচ্ছে।
এ অবস্থায় মালামাল পরিবহন করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছে জেলার সাধারণ ব্যবসায়ীরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code