কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাঁধা
কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রোববার দুপুরে কুড়িগ্রাম ডায়াবেটিক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হলে জাহাজ মোড়ে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক নাদিম আহমেদ, ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হিমেল সহ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে অসম্মান করার জন্য গুলশান কার্যালয়ে পুলিশ দিয়ে তল্লাশি চালিয়েছে। খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে তার নামে মিথ্যা মামলা দায়ের করে একের পর এক ষড়যন্ত্র করছে বর্তমান সরকার।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed