কমানো হবে সঞ্চয়পত্রের সুদের হার : অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বাজেটে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার বিকেলে সচিবালয়ে ঢাকা চেম্বার ও ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে পৃথক মতবনিময় সভা শেষে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, ‘বর্তমানে ব্যাংকে আমানতের সুদ ও বিদ্যমান সঞ্চয়পত্রের সুদের হারের ব্যবধান ৪ শতাংশ’। যা ২/১ শতাংশের মধ্যে থাকা উচিত। এ কারণেই এবার বাজেটে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘অবশ্যই ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে আরও কমানো হবে’। যা চলতি মাসের ২৫/২৬ তারিখের মধ্যে চূড়ান্ত করা হবে।
বৈঠকে ঢাকা চেম্বারের পক্ষে আবুল কাশেম খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাইRead More
অক্টোবরে জ্বালানি তেলের দাম নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে সেপ্টেম্বর মাসেRead More



Comments are Closed