বিয়ানীবাজারে কিশোরীকে ধর্ষণের দায়ে লন্ডন প্রবাসী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের বিয়ানীবাজার থেকে কিশোরী ধর্ষণের অভিযোগে এক লন্ডন প্রবাসীকে আটক করেছে র্যাব-৯। এসময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
আজ রোববার ভোর ৫টায় তাকে আটক করা হয়। আটকৃত সারোয়ার আহমেদ(৩৮) বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
সিলেট র্যাব-৯ এর সহকারী সিনিয়র পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে আসামীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকৃত লন্ডন প্রবাসীকে বিয়ানীবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।
র্যাব সূত্র জানায়, ভিকটিম ও তার মা কানাইঘাট থেকে কাজের সন্ধানে বিয়ানীবাজারে আসে এবং বিয়ানীবাজারে ওই কিশোরী লন্ডন প্রবাসি সারোয়ারে বাড়িতে কাজ নেয়। একপর্যায়ে অভিযুক্ত সারোয়ার ভয় দেখিয়ে ১২ বছর বয়সী ওই কিশোরীকে বেশ কয়েকদিন ধরে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। এ ঘটনা জানার পর ভিকটিমের পরিবার সারোয়ারের বাসা থেকে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে চাইলে উল্টো তাদেরকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সারোয়ার। গুরতর আহত অবস্থায় নির্যাতিতার মা ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার ভোর রাতে র্যাব-৯ এর একটি বিশেষ দল অভিযুক্ত সারোয়ারকে আটক করে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed