রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামিকাল রোববার (২১ মে) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিলেটের পরিবহন শ্রমিকরা। পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।
ফলিক বলেন, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহণ বন্ধসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
ফলিক বলেন, গত ১ মে মহান মে দিবসে আমাদের মিছিলে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা প্রবেশ করে অটোরিকশা ভাংচুর চালায়। এরপর এ ঘটনায় থানায় আমাদের বিরুদ্ধেই মামলা করা হয়।
আমরা এই মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে গত ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করি। কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।
ধর্মঘটে বাসসহ সব ধরণের পরিবহন বন্ধ থাকবে বলে জানান তিনি।
এদিকে, ধর্মঘটের সমর্থনে শনিবার সিলেটের বিভিন্ন স্থানে মাইকিং করে প্রচারণা চালায় পরিবহন শ্রমিকরা।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed