Main Menu

বাহুবলে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ছনি চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে বজ্রপাতে আলেয়া খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বিহারীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের তাহির মিয়ার স্ত্রী।
জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে আকাশের অবস্থা খারাপ দেখে গৃহবধূর ছোট ছেলেকে ডাকতে গিয়ে তিনি বাড়ি থেকে পাশের বাড়ির একটি গাছের নিচে অবস্থান করেন। এসময় হঠাৎ একটি বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি আহত হন। তাৎক্ষনিক বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ভাদেশ্বর ইউনিয়নের সদস্য ডাঃ তাজুল ইসলাম দুলাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed