জৈন্তাপুর থানা হাজতে আসামীর মৃত্যু নিয়ে ধূম্রজাল
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর থানা হাজত থেকে সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবুর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। সে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল কহাইগড় গ্রামের মৃত আব্দুল জলিল বীর এর পুত্র। স্ত্রী নাসরিনের দায়ের করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে পরিবারের দাবি, বাবুকে থানা হেফাজতে নির্যাতন করে হত্যা করা হতে পারে।
বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরীর শাহপরান থানার ওসি আখতারের নেতৃত্বে পুলিশ বটেশ্বর এলাকা থেকে তাকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শুক্রবার সকালে থানা হাজতে তার লাশ দেখা যায়।
মামলার বাদী স্ত্রী নাসরিন উপজেলার গিলাচল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা যায়, উপজেলার ঘিলাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন ফাতেমার সহিত গত বছরের ১৬ নভেম্বর নজরুল ইসলাম বাবু নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর হতে উভয়ের মধ্যে বিভিন্ন সময়ে কথা কাটাকাটি চলে আসছে। একপর্যায় নাসরিন ফাতেমা পিত্রালয়ে চলে যান এবং নির্যাতনের অভিযোগ এনে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় শাহপরান থানা পুলিশ নজরুল ইসলাম বাবুকে আটক করে এবং শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে সে জৈন্তাপুর থানা হাজতে মৃত্যুবরণ করে। এদিকে আত্মহত্যার বিষয়টি থানার সিসি ক্যামেরায় ধারণ হয়েছে বলে পুলিশের দাবী। তবে আসামি আত্মহত্যা করেছে নাকি নির্যাতনে তার মৃত্যু হয়েছে এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সফিউল কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন যথা নিয়মে আসামীকে হাজতে রাখা হয়েছে। কিভাবে সে আত্মহত্যা করেছে তা সিসি ক্যমেরায় ধারন করা আছে বলে জানান তিনি।
তবে নিহতের চাচা মদরিছ আলী ও বোন জামাই লুদু মিয়ার দাবি, বাবুকে নির্যাতন করে মেরে ফেলে আত্মহত্যার নাটক সাজানো হতে পারে। পুলিশ প্রহরায় থাকা থানা হাজতের ভেতর আসামি আত্মহত্যা করে কিভাবে- এমন প্রশ্ন তুলেন তারা।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed