Main Menu

ছাতকে পুকুরে বিষ ঢেলে মৎস্য নিধন

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে পুকুরে বিষ ঢেলে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১৬মে) রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পীরপুর তাহের আহমদ চৌধুরীর পুকুরে ব্যক্তিগত মৎস্য খামারে ঘটনার রাতে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা বিষ ঢেলে দেয়। এতে পুকুরের সব মাছ মরে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এব্যাপারে বুধবার সকালে তাহের আহমদ চৌধুরীর ডাকে তার বাড়িতেই গ্রামবাসির এক বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়। তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed