‘কালাম-ফলিক চক্রের কবল থেকে টার্মিনাল উদ্ধার দাবি’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল জামায়াত সমর্থিত কালাম-ফলিক চক্রের কবল থেকে উদ্ধারের দাবি জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুলীগ। বুধবার (১৭মে) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগরীর বাগবাড়ি শামীমাবাদের বাসিন্দা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম খান সোহেল।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শুরু থেকেই সিলেট সিটি কর্পোরেশনকে নামে মাত্র কিছু টাকা দিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল লুটেপুটে খাচ্ছিল জামায়াত-বিএনপি সমর্থিত কালাম-ফলিক সিন্ডিকেট। তাদের ইজারা আমলে বাস টার্মিনাল চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক চোরাচালানী ও জুয়াড়ীদের আখড়ায় পরিণত হয়ে গিয়েছিল। কালাম-ফলিক সিন্ডিকেট টার্মিনালের উন্নয়নের বদলে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। গত ২০১৫-১৭ দুই অর্থবছরে স্বাধীনতা স্ব-পক্ষের শক্তি আওয়ামী লীগ-যুবলীগ সমর্থিতদের ইজারায় থাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের পর্যাপ্ত উন্নয়ন হয়েছে। পাশপাশি পরিবেশ দুষন থেকে মুক্ত হয়েছিল। ইজারাদারদের অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবিও টানানো হয়। এতে করেও কালাম-ফলিক চক্র বসে থাকেনি। তারা ৯টি বাস কাউন্টারের লীজ হোল্ডার কেনা নিয়ে টাকা তুলে ৯ লাখ টাকা আত্মসাত করেছে।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, গত ১৪ মে বাস টার্মিনালের ইজারা টেন্ডার নিয়ে জামায়াত সমর্থিত কালাম-ফলিক চক্রের প্রধান সেলিম আহমদ ফলিকের সাথে যুবলীগ নেতৃবৃন্দের কথাবার্তা হয়। এসময় সেলিম আহমদ ফলিক সরকারী দল আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু নিয়ে অশালীন ও কটুক্তিপূর্ন কথাবার্তা বলে সরকারসহ সারাদেশ অচল করে দেয়ার হুমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা সেখানে জড়ো হয়ে পুলিশকে খবর দেন । পুলিশ ফলিককে নিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনী কোন ব্যবস্থা নেয়া হয়নি। সংবাদ সম্মেলনে ইজারা টেন্ডার নিয়ে যুবলীগের বিরুদ্ধে ফলিক চক্রের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, হেল্পার থেকে একাধিক গাড়ি-বাড়িসহ জ্ঞাত আয় বহির্ভুত অঢেল সম্পত্তির মালিক সেলিম আহমদ ফলিকের দূর্নীতির তদন্ত হওয়া আবশ্যক। পাশপাশি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাধীনতা স্ব-পক্ষের শক্তি আওয়ামীলীগের বিরুদ্ধে কঠুক্তিকারী সেলিম আহমদ ফলিকসহ কালাম-ফলিক চক্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক আইনী ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানানো হয়।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed