Main Menu

সিকৃবিসহ ১৯ বিশ্ববিদ্যালয়কে ৩২ কোটি টাকা দিল ইউজিসি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন খাতে কাজের জন্য সাড়ে ৩২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন (ইউজিসি)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মধ্যে একটি চুক্তি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো এই তহবিল থেকে ৪৮টি সাব-প্রজেক্ট এর কাজ করবে। এর মধ্যে বিজ্ঞান, ব্যবসায়িক ও মানবিক শাখার শিক্ষার্থীদের পড়াশোনার মান বাড়াতে আধুনিক কম্পিউটার ল্যাব নির্মাণ, গ্রন্থাগারের বই বৃদ্ধি, আসবাবপত্র নির্মাণ, ডিজিটাল ক্লাশ রুমসহ বিভিন্ন প্রকল্প। আগামী ১৭ মাসের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। ইউজিসি সদস্য ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে গত সোমবার এই চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগন, প্রকল্প পরিচালক গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, ৪৮টি সাব-প্রজেক্ট এর এসপিএম বৃন্দ, ইউজিসির সেক্রেটারি ড. মো. খালেদ, অজিত কুমার দেবনাথ প্রমুখ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২টি সাব-প্রজেক্ট যথাক্রমে সিপি নং ৩৬২১ (এসপিএম প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ: Title: Promoting and Modernization of Teaching Learning Facilities for Newly Launched Agricultural Economics & Business Studies Faculty of Sylhet Agricultural University) ও সিপি নং ৩৬২৬ (এসপিএম প্রফেসর ড. এ.এফ.এম সাইফুল ইসলামএর পক্ষে ড. মো: আব্দুলল মালেক, ডিএসপিএম: Title: Enhancement of Teaching Learning Capacity at Undergraduate and Master’s Level Education in the Faculty of Agriculture at Sylhet Agricultural University.) পেয়েছে। সিকৃবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে স্বাক্ষর করেন সচিব ড. মোঃ আবদুল খালেক। এসময় ইউজিসির চেয়ারম্যান সাব-প্রজেক্ট ম্যানেজারদের(এসপিএম) প্রকল্পে বরাদ্ধর অর্থ সঠিক সময়ে যথাযথভাবে ব্যবহারের জন্য আহবান জানান। ইউজিসির প্রকল্প কর্মকর্তা গৌতম চন্দ্র রায় জানান, এই প্রকল্প পেতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ইউজিসিতে প্রস্তাব পাঠায়। সেটা যাচাই বাছাই শেষে মোট ১৯টি বিশ্ববিদ্যালয় এ বরাদ্ধ পেয়েছে।

Share





Related News

Comments are Closed