নবীগঞ্জে ব্রীজের নিচে রমরমা দেহ ব্যবসা
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার একটি ব্রীজের নিচে অস্থায়ী ঘর বানিয়ে সেখানে রমরমা দেহ ব্যবসা করে আসছে একটি অসাধু চক্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ইদানিং এলাকায় দালালদের আনাগুণা চরম আকারে বৃদ্ধি পেয়েছে । দালালদের উদ্যোগে এবং ছত্রচ্ছায়ায় এলাকার এবং বাইরের উঠতি বয়সের যুব সমাজকে যৌন কাজে জড়িয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে । দালালদের প্রচেষ্টায় বিভিন্ন চ্যানেল মোতাবেক বিভিন্নভাবে বড় অংকের টাকা চুক্তি করে সুন্দরী রমণীদের এনে দেহ ব্যবসার সাথে সংযুক্ত করা হয় । ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার স্ট্যান্ড এর নিকটে ব্রীজের নিচে নবীগঞ্জের এক ব্যক্তি অস্থায়ীভাবে ঘর বানিয়ে সেখানে সুন্দরি রমণীদের নিয়ে বহুদিন যাবৎ দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে । সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে খদ্দেরদের আনাগোনা । উঠতি বয়সী ছেলে থেকে শুরু করে মধ্যবয়সী লোকজন প্রতিদিন যাতায়াত করেন ব্রীজের নিচে । ব্রীজের নিকটে গোপলার বাজার তদন্ত কেন্দ্র থাকা সত্তেও সেখানে অবাধে চালিয়ে যাচ্ছে অসামাজিক কার্যকলাপ । প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রশাসনের নাকের ডগায় চলছে এই অপকর্ম । এতে করে এলাকার উঠতি বয়সের যুবকদের নিয়ে সংশয়ে আছেন অভিভাবকরা । সন্ধ্যার পরে ব্রীজের নিচে থেকে বেরিয়ে আসা (নাম প্রকাশে অনিচ্ছুক) এক ব্যক্তির সাথে আলাপ কালে তিনি জানান, প্রায় সময়ই তিনি এখানে আসেন, কারন ৩/৪ দিন পর পর রমণীদের বদলীয়ে নতুন নতুন রমণী আমদানি করা হয় তাই আসতে হয় । এটা কি ঠিক হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন হাতের কাছে সহজে পাই তো তাই একটু আনন্দ করতে চলে আসি, না হলে তো আসতাম না। স্থানীয় এক লোকের সাথে আলাপ করলে তিনি জানান, এখানে সব সময়ই লোকেরা যাতায়াত করে এবং মধ্যরাতে মাঝে মাঝে গানের আসরও বসে তার সাথে চলে মদ ও জোয়ার আসর । তিনি বলেন, প্রথমে ভেবেছিলাম হয়তো বাড়িঘর ছাড়া কোনো লোক এখানে আশ্রয় নিয়েছে, কিন্তু যে ব্যক্তি এখানে থাকছে তার নিজস্ব বাড়ি নবীগঞ্জ পৌরসভার ভিতরে । এরকম দেহ ব্যবসা চলতে থাকলে উঠতি বয়সি ছেলেরা ধ্বংসের দিকে দাবিত হবে ।
Related News
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More



Comments are Closed