আতিয়া মহলের দুই মামলার আনুষ্ঠানিক তদন্তে পিবিআই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় শিববাড়ীর জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানকালে পার্শ্ববর্তী পুলিশের চেকপোস্টের সম্মুখে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা দুটি মামলায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ব্যুরোর বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক জানান, সোমবার সকালে তদন্ত দলের সদস্যরা আতিয়া মহল পরিদর্শন করেছেন।
গত ২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহল সংলগ্ন পাঠানপাড়া দাখিল মাদ্রাসার কাছে পরপর দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনায় র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ সাতজন মারা যান। এ ঘটনায় আরও অর্ধশত মানুষ আহত হন।
এরপর ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত সেখানে ‘অপারেশন টুয়াইলাইট’ পরিচালনা করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো। এসব ঘটনায় মোগলাবাজার থানার পুলিশ দুটি মামলা দায়ের করে।
ব্যুরোর পুলিশ সুপার রেজাউল আরও বলেন, প্রথমে মামলা দুটি তদন্ত করে মহানগর পুলিশ। ৯ মে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলা দুটি তদন্তের দায়িত্ব পিবিআই ব্যুরোকে হস্তান্তর করা হয়।
“গত ১৩ মে শনিবার মামলার আলামত ও ডকেট গ্রহণ করে কাজ শুরু করে ব্যুরো।”
তদন্তকাজ দ্রুত শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “দেশে জঙ্গিবাদের মূলোৎপাটন করতেই তদন্তকাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।”
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed