Main Menu

‘নবীগঞ্জে ছেলেই হত্যা করেছে মা আমিনাকে’

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজের শোয়ার ঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া নারীকে হত্যা করেছে তারই ছেলে আমির আহমদ (১৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে সে। ছেলেকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের মানসিক রোগী জাবিদ উল্লাহ’র স্ত্রী আমিনা বেগমের গলা কাটা মরদেহ নিজ বসত ঘর থেকে উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। নিহত আমেনা বেগম (৪৫) কামিরাই গ্রামের জাবিদ উল্লাহ স্ত্রী ও পার্শবতী গ্রামের টুনাকন্দি গ্রামের লন্ডন প্রবাসী মৃত জরিফ উল্লার মেয়ে।
স্বীকারোক্তিতে আমির আহমদ জানায়, আমেনা বেগম দীর্ঘদিন ধরে একা ঘরে বসবাস করে আসছেন। তার সাথে একজনের সম্পর্ক ছিল, বিভিন্ন সময়ে ফোনে কথা বলতেও দেখতো বলে জানায় সে। তারপর পরকীয়ার সত্যতা পাওয়ার পর সহ্য করতে না পেরে মা আমেনা বেগমকে শুক্রবার রাত্রে খাবারের সাথে ঘুমের ঔষুধ খাওয়ায়। পরে গভীর রাতে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে মাকে।
হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (নবীগঞ্জ-বাহুবল) রাসেলুর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাথমিক ভাবে হত্যার কথা স্বীকার করেছে আমেনা বেগমের ছেলে আমির আহমেদ, তার দেয়া তথ্য মতে মোবাইল ফোনে আমেনা কার সাথে কথা বলতো তা খতিয়ে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed