গোয়াইনঘাটে যুবতিকে ধর্ষণের অভিযোগে বখাটে কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে এক যুবতিকে ধর্ষণের অভিযোগে বখাটেকে আটক করেছে পুলিশ। ১৩ মে শনিবার রাতে আটকের পর রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিবরিয়া নামের ওই বখাটে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের চারগ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বখাটে কিবরিয়া তার পার্শ্ববর্তী গ্রামের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে কিবরিয়াকে পাকড়াও করে। পরবর্তীতে গ্রাম্য শালিশের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল। তাছাড়া বখাটে কিবরিয়া আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে ওই যুবতির পিতা বাদী হয়ে সিলেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ধর্ষণের শিকার যুবতিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এরই প্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরন জানান, বখাটে কিবরিয়াকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদি হয়ে থানায় একটি মামলা নং (১৯) তাং-১৪-৫-১৭) দায়ের করেছেন বলে জানান তিনি।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed