Main Menu

ভিডিও কলে স্বামীর সামনে ফাঁস দিয়ে আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ভিডিও কল করার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুই সন্তানের জননী।

শহরের জেলা স্কুলের পাশে ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন। নিহত সাবিনা ইয়াসমিন সদর উপজেলার রুহিয়া এলাকার প্রবাসী শাহ্ নেওয়াজের স্ত্রী।

জানা যায়, শুক্রবার রাতে স্বামী শাহ্ নেওয়াজের সঙ্গে ভিডিও কলে পারিবারিক বিষয়ে ঝগড়া হয় সাবিনার। এসময় তিনি স্বামীকে দেখিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শাহ্ নেওয়াজ বিষয়টি সাবিনার বাবা-মাকে জানালে তারা শনিবার সকালে এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়।
এবিষয়ে সাবিনার বাবা আব্দুল কুদ্দুস বলেন, “আমি তেমন কিছুই জানি না। শুক্রবার রাতে আমার মেয়ে সাবিনা স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া করার পর গলায় ফাঁস লাগায়।”

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed