Main Menu

দুই শিক্ষার্থীসহ নওগাঁয় বজ্রপাতে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁয় পৃথক বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ ৫ জন নিহত হয়েছে। শনিবার বিকালের দিকে নওগাঁ জেলার কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই জেলাব্যাপী ঝড়ো হাওয়াসহ বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্যমতে, বিকালে সদর উপজেলার সরিজপুর গ্রামের হাসেমের ছেলে শিক্ষার্থী রফিকুল ইসলাম ও ফতেপুর গ্রামের জাহের আলীর ছেলে শিক্ষার্থী আমজাদ হোসেন আম কুড়াতে বাড়ির পাশের একটি বাগানে গেলে বজ্রপাতে মারা যায়।

জেলার আত্রাই উপজেলার দর্শন গ্রামে ধান কাটার সময় রাজশাহীর বাঘা উপজেলা থেকে আসা হাতেম আলীর ছেলে রতন ও একই এলাকার আফতাবের ছেলে মিলন বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া জেলার মহাদেবপুর উপজেলার বিরগ্রামের আসাদুলের ছেলে আরাফাত মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed