ঝিনাইদহে ডিসি মিনি ইকো পার্কের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ডিসি মিনি ইকো পার্কের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নব-নির্মিত এ পার্কের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের বিনোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া ৩টি নদীর আকৃতিতে নির্মাণ করা এই ইকো পার্কের সকলের জন্য থাকবে ইন্টারনেট সুবিধা। এছাড়াও মনোরম পরিবেশ তৈরী করার জন্য সেখানে করা হবে ফল ও ফুলের বাগান। সদ্য বিদায়ী জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার নিজ উদ্যোগে এ পার্কের নির্মাণ কাজ শুরু ও শেষ করলেও উদ্বোধনী অনুষ্ঠানের আগেই তিনি নতুন কর্মস্থল নোয়াখালীতে যোগদান করেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed