গোয়ালন্দে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার চরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) প্রধান বাপ্পী ও তার সহযোগী লালন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে উপজেলার দুর্গম রাখালগাছি চর (পদ্মা নদীর চর) এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ফরিদপুরের র্যাব-৮।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed