মাধবপুর থেকে অপহৃত কিশোরীকে ঢাকায় উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর হতে অপহৃত কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের তিন দিনের মাথায় অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে দুপুর ১২টায় মাধবপুর পৌরশহরের বাসিন্দা রেজন আলীর কিশোরী কন্যা শারমীন আক্তার (১৪) সেমকো সিএনজি পাম্প এলাকা থেকে অপহরণের শিকার হয়। এ বিষয়ে অপহৃতের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে সন্দেহভাজন ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকতারুজ্জামান পুরাতন গরুবাজার এলাকার হাকিম মিয়া (৩২) ও তার স্ত্রী পান্না বেগমকে (২৬) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে কিশোরী শারমীন আক্তারকে উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, উদ্ধারকৃত কিশোরীকে ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অপহরণের সাথে সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed