কমলগঞ্জে পৃথক ঘটনায় ২জনের অপমৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে ও বিদ্যুৎ পিষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা বাগানে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে নিজ বসত ঘরের চালার বাঁশের সাথে গলায় ফাঁস দিয়ে এক চা শ্রমিকের কন্যার মৃত্যু হয়েছে। একই দিনে বিকাল চারটায় রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন।
মাধবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নুরহাজান চা বাগানের শ্রমিক জামাল মিয়ার পরিবারের সদস্যরা কাজের জন্য ঘরের বাইরে গেলে দুপুরে নিজ বসত ঘরের চালার বাঁশের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জামাল মিয়ার মেয়ে সুলতানা বেগম (১৮)। দুপুরে পরিবারের সদস্যরা ঘরে ফিরে দরজা বন্ধ দেখে তা (দরজা) খুলে চালার বাঁশের সাথে সুলতানার লাশ ঝুলে থাকতে দেখেন। ঘটনাটি কমলগঞ্জ থানায় অবহিত করলে উপ পরিদর্শক কৃষ্ণ মোহন দেবনাথ বেলা ১টায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহত সুলতানার বাবা চা শ্রমিক জামাল মিয়া মেয়ে আত্মহত্যা করেছে বলে জানালেও তার কোন কারণ বলতে পারেননি। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু চা শ্রমিক কন্যা সুলতানার আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেন। কমলগঞ্জ থানার উপ পরিদর্শক কৃষ্ণ মোহন দেবনাথ সুলতানার লাশ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্য দায়ের করা হয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল চারটায় রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের খোকা শব্দকর (৫৫) একটি সুপারি গাছ কাটছিলেন। গাছটি চলমান বৈদ্যুতিক তারে উপর পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই খোকা শব্দকর মারা যান। পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল ব্যবস্থাপক মোবারক হোসেন দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান ও রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহত খোকা শব্দকরের পরিবারের সদস্য ও শব্দকর সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে রাতেই মরদেহটি সৎকার করেন।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed