শ্যামনগর সীমান্তে ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশকালে আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে একটি ভারতীয় গরু, ৪টি মোবাইল সিম ও ৪০ রুপি উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ মে) ভোররাতে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব কৈখালী কালিঞ্চি নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভামিয়া গ্রামে রঞ্জন আউলিয়ার ছেলে সাগর আউলিয়া, ধুমঘাট গ্রামের প্রনব জোয়াদ্দারের ছেলে জয়ন্ত জোয়াদ্দার, রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের গোলাব্দী শেখের ছেলে আফছার শেখ, আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে কাশেম গাজী এবং কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের ছলেমান গাজীর ছেলে রহিম গাজী, পশ্চিম কৈখালী গ্রামের মান্দার সানার ছেলে আজিবার সানা, কছিমুদ্দীন গাজীর ছেলে আতিয়ার গাজী ও সামছুর শেখের ছেলে ফিরোজ শেখ।
বিজিবির কৈখালী বিওপির কমান্ডার সুবেদার আদিল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে শ্যমনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed