Main Menu

আদালতে জবানবন্দি দিয়েছেন ধর্ষণের শিকার দুই তরুণী

বৈশাখী নিউজ ডেস্ক :  বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নবী ইয়াসমিনের খাস কামরায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা অ্যানি ওই দুই তরুণীকে আদালতে হাজির করে তাদের জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন।

এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই শিক্ষার্থীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাতভর ধর্ষণ করেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত ও তার বন্ধু নাঈম। ধর্ষণের দৃশ্য ক্যামেরায় ধারণ করেন সাফাতের ড্রাইভার। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

 

 

 

Share





Related News

Comments are Closed