মৌলভীবাজারে রেডক্রিসেন্ট’র নির্বাচন স্থগিত
মৌলভীবাজার সংবাদদাতা : মামলার জটিলতায় স্থগিত করা হয়েছে ১১ মে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার এর নির্বাচন।
বার্ষিক ৩৬৯ জন সদস্যকে ভোটার না করার প্রেক্ষিতে কয়েকজন ভোটার আদালতে মামলা করেছে। (মামলা নং ৯৮) মামলায় আসামী করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার রেজা আহমদ বেনজির, নির্বাচন কমিশনার সরওয়ার আহমদ, এম এমদাদুল হক মিন্টু ও ইউনিট লেভেল অফিসার মো. আলাউদ্দিনকে।
মামলা সূত্রে জানা যায়, বিগত ১৯ এপ্রিল ৫২৮ জন বৈধ সদস্যের খসড়া তালিকা প্রকাশ করা হয়। কিন্তু পরবর্তীতে ৩৬৯ জন সদস্যকে কোন প্রকার পত্র প্রেরণ না করে তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ১৩২ জন বার্ষিক সদস্য চূড়ান্ত করা হয়।
এ বিষয়ে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আব্দুল মতিন চৌধুরী জানান, ১৩২ জন বলেন আর ৫২৮ জন বলেন সবগুলোই করা হয়েছে গোপনে। এর আগে একাধিক নির্বাচনে বার্ষিক সদস্যদেরকে ভোটার করা হয়নি।
সেক্রেটারী পদপ্রার্থী মো. ইমদাদুল হক চৌধুরী বলেন, কোন সাধারণ সভায় বার্ষিক সদস্য করার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। বার্ষিক সদস্য করতে হলে রেডক্রিসেন্টের নির্ধারিত কিছু নিয়মের আলোকে করা হয়ে থাকে। কিন্তু এটা কিভাবে করা হয়েছে আমি বুঝতে পারছিনা। ১০ এপ্রিল নির্বাচনের তফশীল ঘোষণা করলেও গত ২ মে বার্ষিক সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার ও মামলার ১নং আসামী রেজা আহমদ বেনজীর এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed