বিয়ানীবাজার পৌরসভার স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের কসবা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়; চলবে বিকেল ৪টা পর্যন্ত।
স্থগিত হওয়া ওই কেন্দ্রের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন বিয়ানীবাজার পৌরসভার প্রথম মেয়র। যদিও স্থগিত হওয়া কেন্দ্র ছাড়া বাকি ৯টি কেন্দ্রের ফলাফলে ১৫৪ ভোটে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আবু নাসের পিন্টু। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি হিসেবে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুস শুকুর। এখন কেবল দেখার পালা এই দু’জনের মধ্যে কে হচ্ছেন বিয়ানীবাজার পৌরসভার বহুল প্রত্যাশীত “পৌর পিতা”।
এদিকে বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক তফজ্জুল হোসেন’র নির্বাচন স্থগিতের রিট আবেদনের শুনানী শেষে ৭ মে রোববার মহামান্য হাইকোর্টে তা খারিজ করে দিয়েছেন।
প্রসঙ্গত, বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫ এপ্রিল ভোট গ্রহন চলাকালে বিকেল ৩টার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যালট পেপার ছিড়ে ফেলার ঘটনা ঘটে। রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে এ ঘটনা ঘটলেও কিছু সময় পর পরিস্থিতি শান্ত করে আবারো ভোট গ্রহণ শুরু করা হয়। ভোট গ্রহণ শেষে প্রথমে ফলাফল ঘোষণা স্থগিত এবং পরে ওই কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে ৩নং ওয়ার্ড ছাড়া অন্য ৮টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে রাতেই প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ৮টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু নাসের পিন্টু ১৫৪ ভোটে এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩,৬২৫টি, নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুস শুকুর এর প্রাপ্ত ভোট ৩,৪৭১টি। এছাড়া ৩,৩০৪ ভোট নিয়ে ৩য় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী বর্তমান প্রশাসক তফজ্জুল হোসেন। বাতিল হওয়া ৩নং ওয়ার্ডে মোট ভোটার ৩ হাজার ৩শ ৮৮টি। তাদের ভোটের মাধ্যমেই নির্ধারণ হবেন বিয়ানীবাজার পৌরসভার প্রথম মেয়র।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed