রমজানে অফিস সময় ৯টা-সাড়ে তিনটা
বৈশাখী নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসের জন্য সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচী সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজানে অফিস সময় নির্ধারণ হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে বরাবরই অফিসসূচিতে পরিবর্তন আনা হয়। এবারো জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগকে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
রমজানে অফিস সময়ে জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে এই মাসের শেষ সপ্তাহে রমজান মাস শুরু হবে। ব্যাংক-বীমা প্রতিষ্ঠান রমজান মাসে নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করে থাকে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed