সুনামগঞ্জে বজ্রপাতে নৌ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বজ্রপাতে শামীম পাঠান (২৬) নামে এক নৌ শ্রমিকের মুত্যু হয়েছে। এ সময় মহসিন পাঠান (২৪) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।
সোমাবার ভোর সাড়ে ৫টার দিকে ধোপাজান চলতি নদীতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
শামীম পাঠান জেলার জামালগঞ্জ উপজেলার ফতেহপুর ইউনিয়নের দুলর্ভারচর গ্রামের গুলেরুর পাঠানের ছেলে। আহত মহসিন একই গ্রামের নজির পাঠানের ছেলে। হতাহতরা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, সকালে শামীম পাঠান তার চাচাতো ভাই মহসিন পাঠানসহ ৩-৪ জন শ্রমিক সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে নৌকায় বালু উত্তোলন করে জামালগঞ্জ উপজেলায় যাচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান শামীম পাঠান এবং তার চাচাতো ভাই মহসিন পাঠান আহত হয়। মহসিন পাঠানকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed